উয়েফা নেশনস লিগে নিজেদের আধিপত্য বজায় রেখে টানা তৃতীয় জয় তুলে নিল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। এবার তাদের শিকার চেক প্রজাতন্ত্র। ওভেইদোর মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে স্পেন জয় পেয়েছে ৩-১ গোলের ব্যবধানে। দলের জয়ে বরাবরের মতোই শুরুটা করেছেন ১৯ বছর বয়সী বিস্ময়-বালক লামিনে ইয়ামাল। ম্যাচের মাত্র ৬ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শটে গোল করেন এই ফরোয়ার্ড। চেক গোলরক্ষক আন্তোনিন কিনস্কি শুধু তাকিয়েই দেখলেন বলটি জালে জড়াতে।
ম্যাচের ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন স্পেনের অধিনায়ক রদ্রি। দানি ওলমোর বাড়ানো বল এক চেক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করলে রদ্রি বক্সের ভেতর থেকে সেটি জালে পাঠান। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লা ফুয়েন্তের দল। তবে দ্বিতীয়ার্ধে স্পেনের আক্রমণে কিছুটা ভাটা পড়লে চেক প্রজাতন্ত্র ম্যাচে ফেরার চেষ্টা করে। ৬৯ মিনিটে অ্যাডাম হ্লোজেকের পাসে গোল করেন জিরি স্লামা। এরপর গোলরক্ষক দাভিদ রায়া ও স্পেনের রক্ষণভাগ বেশ চাপের মুখে পড়েছিল, বিশেষ করে ৭২ মিনিটে একটি দূরপাল্লার শট ঠেকিয়ে রায়া দলকে রক্ষা করেন।
ম্যাচের শেষ দিকে নাটকীয়তা আরও বাড়ে। ৭৯ মিনিটে চেক প্রজাতন্ত্রের রায়ান নাদেরি গোল করলেও তা ফাউলের কারণে বাতিল হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে চেক অধিনায়ক ক্রেইচি হলুদ কার্ড দেখেন এবং ছয় মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে বদলি খেলোয়াড় মিকেল মেরিনো গোল করে স্পেনের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ ৩-এর শীর্ষে রয়েছে স্পেন, যেখানে ইংল্যান্ড ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং ক্রোয়েশিয়া ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। চেক প্রজাতন্ত্র এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।
.এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩-২ এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতেছিল স্পেন। সেই দুই ম্যাচেও প্রথম গোলটি এসেছিল ইয়ামালের পা থেকে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর ১০৪ সেকেন্ডে আর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৭০ সেকেন্ডে গোল করেছিলেন। আজ অবশ্য চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ছয় মিনিট।
এই সুযোগেই ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় চেক প্রজাতন্ত্র। ৬৯ মিনিটে অ্যাডাম হ্লোজেকের পাস পেয়ে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন জিরি স্লামা। ২-১ হয়ে যাওয়ার পর স্পেনের রক্ষণে আরও কিছুটা অস্বস্তি তৈরি হয়। ৭২ মিনিটে তো গোলরক্ষক দাভিদ রায়া এগিয়ে থাকার সুযোগে লিংরের দূরপাল্লার শট প্রায় ২-২ করেই ফেলেছিল। শেষ মুহূর্তে ফিরে এসে বলটি ঠেকান রায়া।

