উজবেকিস্তানকে হারিয়ে ভলিবল টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ

কাভা চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ভলিবল দল। মঙ্গলবার অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের মাধ্যমে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করল বাংলাদেশ।

চলতি আসরে বাংলাদেশ এখন পর্যন্ত মোট ৬টি ম্যাচে মাঠে নেমেছে। এর মধ্যে ৫টি ম্যাচেই জয়লাভ করেছে তারা। টুর্নামেন্টের শুরুটা হয়েছিল উজবেকিস্তানের বিপক্ষেই, যেখানে বাংলাদেশ ৩-২ সেটে জয় পেয়েছিল। এরপর নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৩-০ সেটে হার মানতে হয়। তবে রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ।

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। এখন পর্যন্ত পাকিস্তান এই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে। আট দিনব্যাপী আয়োজিত এই কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার।

এরপর নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হার মানতে হয় ০-৩ সেটে।