জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে পরাজয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের যুবারা চীনের কাছে ৩-২ গোলে হেরেছে। ম্যাচে দুই দফায় এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে না পারায় হারের স্বাদ পেতে হয়েছে তাদের।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ ভালো লড়াই করেছে। ১২ মিনিটে শিমুল ইসলামের ফিল্ড গোলে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। তবে সাত মিনিট পরেই চীন সমতায় ফেরে। ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে ম্যাচে ফেরান ওয়াং ইউবো।
দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ আবারও ম্যাচে লিড নেয়। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু তৃতীয় কোয়ার্টারে রক্ষণভাগের ভুলে ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ছিউ ওয়েনশুয়ান গোল করলে সমতায় ফেরে চীন। শেষ কোয়ার্টারে বাংলাদেশ জয়ের জন্য মরিয়া হয়ে উঠলেও শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি। গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী রোববার মালয়েশিয়ার বিপক্ষে।

