চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে গেমিং কম্পিউটারের উপযোগী আরজিবি র্যামের দাম বৃদ্ধি পেয়েছে। বাজার ঘুরে বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে গত সপ্তাহের তুলনায় এসব র্যামের দাম ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতাদের ভাষ্যমতে, গেমিং ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটারের চাহিদা বৃদ্ধি এবং নির্দিষ্ট কিছু মডেলের সীমিত সরবরাহের কারণেই মূলত এই দামের ঊর্ধ্বগতি। তবে আরজিবি র্যামের দাম বাড়লেও সাধারণ র্যাম, প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি ও মনিটরসহ অন্যান্য কম্পিউটার যন্ত্রাংশের দাম এখনো স্থিতিশীল রয়েছে।
বাজারে বর্তমানে ইন্টেল প্রসেসরের মধ্যে কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ ৭২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গিগাহার্টজ ১৪ প্রজন্ম র্যাপ্টর লেক রিফ্রেশ ৫৫ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে ৫.৫ গিগাহার্টজ ৩৫ হাজার ৫০০ টাকা, কোর আই-৭ ৫.৬০ গিগাহার্টজ ১৪ প্রজন্ম ৪৮ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গিগাহার্টজ ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ ৫.২ গিগাহার্টজ ৩৮ হাজার টাকা, কোর আই–৫ ৫.৩০ গিগাহার্টজ ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ ৪.৬০ গিগাহার্টজ ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ ৪.৫০ গিগাহার্টজ ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। এএমডি প্রসেসরের মধ্যে রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪.৫ গিগাহার্টজ ৪৭ হাজার ৫০০ টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৩.৮–৪.৬ গিগাহার্টজ ১৯ হাজার টাকা, রাইজেন–৭ ৫৭০০জি ৪.৬ গিগাহার্টজ ২২ হাজার টাকা এবং রাইজেন–৫ ৫৬০০জি ৩.৯০–৪.৪০ গিগাহার্টজ ১৬ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
মাদারবোর্ডের ক্ষেত্রে আসুস প্রাইম এইচ৬১০এম (ডিডিআর ৪) ১০ হাজার ৬০০ টাকা, টাফ গেমিং বি৫৫০এম প্লাস (ডিডিআর ৪) ১৮ হাজার ৯০০ টাকা, প্রাইম জেড৮৯০ প্লাস সিএসএম (ডিডিআর ৫) (ওয়াইফাই-৭) ৩৭ হাজার ৯০০ টাকা। গিগাবাইট বি৭৬০এম গেমিং এক্স (ডিডিআর ৪) ২০ হাজার টাকা, গিগাবাইট বি৪৫০এম কে ৮ হাজার ৯০০ টাকা। এমএসআই প্রো এইচ ৬১০ এম–জি (ডিডিআর ৪) ১১ হাজার টাকা এবং বি৪৫০এম–এ প্রো ম্যাক্স ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
র্যামের বাজারে করজেয়ার ভেনজিন্স এলপিএক্স ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ জিবি ৭ হাজার ৪০০ টাকা, ১৬ জিবি ১৩ হাজার টাকা, ভেনজিন্স আরজিবি ১৬ জিবি (ডিডিআর ৫) ৫২০০ মেগাহার্টজ ২৭ হাজার ৫০০ টাকা। জিস্কিল ট্রাইডেন্ট জেড আরজিবি ৩২০০ মেগাহার্টজ ৮ জিবি (ডিডিআর ৪) ৭ হাজার ৫০০ টাকা, ফ্লেয়ার এক্স৫ ১৬ জিবি (ডিডিআর ৫) ৫৬০০ মেগাহার্জ ৩০ হাজার ৫০০ টাকা, ট্রাইডেন্ট জেড ৫ নিও আরজিবি ৩২ জিবি (ডিডিআর ৫) ৬০০০ মেগাহার্জ ৬৪ হাজার টাকা। কিংস্টন ফিউরি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৮ হাজার টাকা, ১৬ জিবি ১৭ হাজার ৩০০ টাকা, ফিউরি আরজিবি ১৬ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৩০ হাজার টাকা, আরজিবি ৩২ জিবি ৬০০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৬০ হাজার টাকা। ওসসিপিসি পিস্টা ৩২ জিবি আরজিবি ৪৮০০ মেগাহার্টজ (ডিডিআর ৫) ৪২ হাজার ৮০০ টাকা, এক্সটি ডাবল আই ১৬ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ১৩ হাজার ৮০০ টাকা, এক্স৩ আরজিবি ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৭ হাজার ৭০০ টাকা, এক্সটি ডাবল আই ৮ জিবি ৩২০০ মেগাহার্টজ (ডিডিআর ৪) ৭ হাজার ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।
হার্ডডিস্ক ড্রাইভের মধ্যে সিগেট বারাকুডা ৭২০০ আরপিএম সাটা ২ টে.বা. ১৫ হাজার ৮০০ টাকা, ৪ টেরাবাইট ২১ হাজার টাকা, আয়রন ওলফ প্রো ৮ টেরাবাইট ৪০ হাজার টাকা। তোশিবা পি৩০০ ৭২০০ আরপিএম ২ টেরাবাইট ১৪ হাজার টাকা, এক্স৩০০ ৭২০০ আরপিএম ৪ টেরাবাইট ১৭ হাজার ৫০০ টাকা। সলিড স্টেট ড্রাইভের মধ্যে স্যামসাং পিএম ৯৯১এ ২৫৬ জিবি ৪ হাজার ৮০০ টাকা, ৯৯০ প্রো এনভিএমই ১ টেরাবাইট ২৪ হাজার ৭০০ টাকা, ২ টেরাবাইট ৪০ হাজার টাকা। টিম এমপি৩৩ ২৫৬ জিবি ৬ হাজার ৭০০ টাকা, সিএক্স২ সাটা ১ টেরাবাইট ১৭ হাজার টাকা, টি-ফোর্স সাটা ২৫৬ জিবি ৫ হাজার ৫০০ টাকা। করজেয়ার এমপি৬০০ প্রো ১ টিবি ২৩ হাজার ৫০০ টাকা, ৫০০ জিবি ১৪ হাজার ৫০০ টাকা। এইচপি ইএক্স৯০০ ৫১২ জিবি ১২ হাজার টাকা, এস৭০০ প্রো ১২৮ জিবি ৩ হাজার টাকা, এফএক্স ৯০০ প্লাস ১ টেরাবাইট ১৫ হাজার ৫০০ টাকা। ওসসিপিসি এক্সটিএল-২০০ ১ টিবি ১৫ হাজার টাকা, ৫১২ জিবি ৯ হাজার টাকা, ২৫৬ জিবি ৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বহনযোগ্য হার্ডডিস্কের মধ্যে ওয়েস্টার্ন ডিজিটাল মাই পাসপোর্ট ১ টে.বা. ১০ হাজার ৫০০ টাকা, ২ টে.বা. ১৩ হাজার টাকা, ৪ টে.বা. ১৭ হাজার ৫০০ টাকা। ট্রান্সসেন্ড স্টোরজেট ২৫এইচ৩ ১ টে.বা. ১৩ হাজার ৫০০ টাকা, টিএস২টিএসজে২৫সি৩এন ২ টে. বা. ১৭ হাজার ৫০০ টাকা, স্টোরজেট ২৫এইচ৩পি ৪ টে.বা. ৩০ হাজার ২০০ টাকা। সিগেট আইরন ওলফ প্রো ৮ টে.বা. ৪০ হাজার টাকা, স্কাইহক এআই ১৬ টে.বা. ৭০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।
মনিটরের ক্ষেত্রে আসুস ভিওয়াই২৪৯এইচজিআর ১৫ হাজার টাকা, ভিএ২৪৯এইচজি ১৬ হাজার টাকা, টাফ গেমিং সিরিজ ৫ ভিজি২৫৯কিউ৫এ ২৫ হাজার টাকা। এইচপি ১৯.৫ ইঞ্চি পি২০৪ভি ১৩ হাজার টাকা, ২২ ইঞ্চি এম২২এফ ১৬ হাজার টাকা, ২৪ ইঞ্চি এম২৪এফ ১৭ হাজার টাকা, এলিট ডিসপ্লে ই২৭ জি৫ ২৭ হাজার টাকা। ডেল ২২ ইঞ্চি এসই২২২২এইচ ১২ হাজার ৯০০ টাকা, প্রো ২৪ প্লাস পি২৪২৫এইচ ৩০ হাজার ৫০০ টাকা। এমএসআই প্রো এমপি২২৩ ১১ হাজার ২০০ টাকা, প্রো এমপি২২৫ ১২ হাজার ৮০০ টাকা, প্রো এমপি২৫১ ১৯ হাজার ৫০০ টাকা, ২৫৫এফ ২০ হাজার ৫০০ টাকা। এলজি ২৪এমএস৫৭০বি–বি ১৭ হাজার ৫০০ টাকা, ২২এমকে৬০০এম ১৫ হাজার ৫০০ টাকা, আলট্রাফাইন ৪০ হাজার টাকা, ৩২ইউ৬৩১এ-বি ৩২ ইঞ্চি। স্যামসাং এলএস২৪ডি৩০০জিএডাব্লিউ ১৭ হাজার টাকা, ওডিসি জি৫ ৪৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
গ্রাফিকস কার্ডের মধ্যে গিগাবাইট জিটি ১০৩০ ২ জিবি ১১ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৩০৫০ উইন্ডফোর্স ওসি ভি২ ৬জিবি ৩০ হাজার টাকা, ৮ জিবি ৩৪ হাজার টাকা। আসুস জিফোর্স জিটি ৭৩০ ২জিবি ১৫ হাজার ৯০০ টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ৬ জিবি ৩৩ হাজার টাকা, ডুয়াল আরটিএক্স ৩০৫০ ভি২ ৮ জিবি ৩৪ হাজার ৫০০ টাকা। এমএসআই জিফোর্স আরটিএক্স ৫০৮০ ১৬জি ২ লাখ টাকা, আরটিএক্স ৩০৫০ ভেন্টাস ২এক্স ৬জি ওসি ৩২ হাজার টাকা, আরটিএক্স ৩০৬০ ভেন্টাস ওসি ১২ জিবি ৪৯ হাজার ৫০০ টাকা, আরটিএক্স ৪০৬০ ভেন্টাস ওসি ১৬ জিবি ৬৭ হাজার টাকা। ওসসিপিসি এনভিডিয়া জিটি ৭৩০ ৪ জিবি ৭ হাজার ৪০০ টাকা, আরটিএক্স ৫০৫০ ৮ জিবি ৪৩ হাজার ৯০০ টাকা, আরটিএক্স ৩০৫০ ৮ জিবি ৩৩ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া কি-বোর্ড, প্রিন্টার, কেসিং, ইউপিএস, অ্যান্টিভাইরাস ও রাউটারেও বিভিন্ন ব্র্যান্ড ও মডেলভেদে দামের ভিন্নতা রয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, পুরো কম্পিউটার সেট কেনার ক্ষেত্রে এর সাথে সার্ভিস চার্জ যুক্ত হবে এবং ঢাকার বিভিন্ন বাজারে যন্ত্রাংশের দামে কিছুটা হেরফের হতে পারে।

