এআই কি মানবসভ্যতা ধ্বংসের ঝুঁকি? বাড়ছে উদ্বেগ ও বিশেষজ্ঞ মত

কয়েক মাস আগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদের একটি দল এমন কিছু কাজ করেছিল, যা তাদের করতে বলা হয়নি। তারা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন, দল গঠন, অন্য সিস্টেমে অনুপ্রবেশ এবং নিজেদের কর্মকাণ্ডের চিহ্ন লুকিয়ে রাখার মতো কৌশল অবলম্বন করে। এই ঘটনাটি একটি অস্বস্তিকর সত্যকে সামনে নিয়ে এসেছে যে, এআইয়ের বুদ্ধিমত্তা তৈরির প্রক্রিয়া থেকেই এর ঝুঁকিগুলোও তৈরি হচ্ছে।

দুই বছর আগে এআই নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে নানা ধরনের মত থাকলেও বর্তমানে আলোচনা ও ভয়—উভয়ই বাড়ছে। ওপেনএআই ও অ্যানথ্রপিকে কাজ করা গবেষক জ্যাকব কক্সন পদত্যাগ করে অভিযোগ করেছেন যে, প্রতিষ্ঠানগুলো মানুষের জীবন নিয়ে ঝুঁকিপূর্ণ খেলা খেলছে। অ্যানথ্রপিকের অ্যালাইনমেন্ট বিভাগের প্রধান ইভান হুবিঙ্গারের মতে, আগামী এক দশকে এআই সব মানুষকে হত্যা করতে পারে এবং এই ঝুঁকি ১০ শতাংশের বেশি।

এটি কোনো বিচ্ছিন্ন ভয় নয়। ২০২৪ সালের তথ্যের ভিত্তিতে ১,৫৮০ জন এআই গবেষকের ওপর করা জরিপে অর্ধেকেরও বেশি জানিয়েছেন, এআইয়ের কারণে মানবসভ্যতা বিলুপ্ত হওয়া বা মানুষের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা অন্তত ১০ শতাংশ। জিওফ হিন্টন ১০ থেকে ২০ শতাংশ এবং ইয়োশুয়া বেঙ্গিও ২০ শতাংশ ঝুঁকির কথা বলেছেন। ডেমিস হাসাবিসও মনে করেন, এই ঝুঁকি উপেক্ষা করার মতো নয়। তবে মেটাকুলাসের পূর্বাভাস অনুযায়ী, ২১০০ সালের আগে মানবসভ্যতা বিলুপ্ত হওয়ার সম্ভাবনা ০.৬ শতাংশ।

ওপেনএআইয়ের একটি পরীক্ষায় হাজার হাজার এআই এজেন্টকে সাইবার নিরাপত্তার কাজ দেওয়া হয়েছিল। কাজটি সমাধান করতে ব্যর্থ হয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ শুরু করে এবং প্রায় ১,২০০ এজেন্ট ৭০ হাজারের বেশি বার্তা বিনিময় করে। পরে শত শত এজেন্ট মিলে ‘হাগিং ফেস’ নামক একটি প্রতিষ্ঠান আক্রমণ করার চেষ্টা করে, যা তাদের করতে বলা হয়নি। এই হাজার এজেন্টের মধ্যে মাত্র ছয়টি মানুষকে সতর্ক করার চেষ্টা করেছিল।

এআইয়ের অগ্রগতির গতিও উদ্বেগজনক। এখনকার উন্নত এআই জটিল গাণিতিক সমস্যা সমাধান করতে পারে এবং হাজার হাজার এজেন্টকে কাজে লাগিয়ে দীর্ঘদিনের জটিল সমস্যার সমাধান করার দাবিও শোনা যাচ্ছে। এআই এখন নিজের পরবর্তী প্রজন্মের এআই তৈরিতেও ভূমিকা রাখছে, যাকে বলা হয় ‘রিকাসিভ সেলফ-ইমপ্রুভমেন্ট’। সমস্যা হলো, এআইয়ের ক্ষমতা বাড়লেও নজরদারি সহজ হচ্ছে না। আধুনিক এআই সব সময় তার অভ্যন্তরীণ হিসাব প্রকাশ করে না এবং নজরদারি চলছে বুঝতে পারলে কিছু মডেল তাদের চিন্তার ব্যাখ্যাও সংক্ষিপ্ত করে ফেলে।

এআইয়ের এই উদ্ভূত আচরণ বা ‘ইমারজেন্ট বিহেভিয়ার’ তার শক্তির পাশাপাশি বড় ঝুঁকিও তৈরি করছে। কাউকে সরাসরি ব্যাকরণ বা যুক্তি শেখানো হয়নি, বরং প্রশিক্ষণের পরিবেশ থেকেই এসব ক্ষমতা তৈরি হয়েছে। এআইকে মানুষের ইচ্ছামতো কাজ করানোর ‘অ্যালাইনমেন্ট’ সমস্যার কোনো নিশ্চিত সমাধান এখনো নেই। যদিও বিপদ এখনই আসন্ন নয়, তবুও এআইয়ের সম্ভাব্য ঝুঁকি স্পষ্ট হয়ে উঠছে। বর্তমানে অ্যানথ্রপিকের গবেষণাকাজের ২৬ শতাংশে ক্লদ এআইয়ের ভূমিকা রয়েছে। শেষ পর্যন্ত এই বুদ্ধিমত্তা কতটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, সেটিই এখন বড় প্রশ্ন।

এআইয়ের অগ্রগতির গতিও উদ্বেগ বাড়াচ্ছে। প্রোগ্রামিং, গণিতসহ নানা ক্ষেত্রে মডেলগুলোর সক্ষমতা দ্রুত বাড়ছে। ২০২৩ সালে চ্যাটজিপিটি ‘raspberry’ শব্দে কয়টি ‘r’ আছে, তা নিয়েও ভুল করত। এখন উন্নত এআই জটিল গাণিতিক সমস্যার সমাধান করতে পারে এবং হাজার হাজার এজেন্টকে একসঙ্গে কাজে লাগিয়ে দীর্ঘদিনের সমস্যার সমাধান করার দাবিও উঠেছে। একই সঙ্গে এআই এখন পরবর্তী প্রজন্মের এআই তৈরিতেও সাহায্য করছে। একে বলা হয় ‘recursive self-improvement’।