ফ্যাসিবাদী আমলে নির্যাতিত শিক্ষকদের মূল্যায়নের আশ্বাস মাহদী আমিনের

ফ্যাসিবাদী সরকারের শাসনামলে হামলা ও মামলার শিকার হওয়া শিক্ষকদের উপযুক্ত মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি আশ্বস্ত করেছেন যে, শিক্ষক সমাজের প্রতিটি যৌক্তিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে সরকার দ্রুত নীতিমালা প্রণয়ন ও তা কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে।

শিক্ষকদের বিভিন্ন যৌক্তিক দাবির বিষয়ে সরকারের বর্তমান অবস্থান ও গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে মাহদী আমিন জানান, সরকারের সক্ষমতা এবং সার্বিক পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করেই এই নীতিমালাগুলো চূড়ান্ত করা হবে। শিক্ষকদের সম্মান ও অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।