প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গ্যাস ও বিদ্যুতের সংকট বর্তমানে একটি জাতীয় সংকটে রূপ নিয়েছে। এই সংকট নিরসনে সরকার ও বিরোধী দলের সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। তবে তিনি অভিযোগ করেন, জামায়াত এই সংকট সমাধানে সরকারকে সহযোগিতা করার পরিবর্তে লং মার্চের নামে লং ড্রাইভ করছে। ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাশেদ খাঁন বলেন, জ্বালানি সংকটকে পুঁজি করে জামায়াত বর্তমানে আওয়ামী লীগকে বিক্ষোভ করার সাহস যোগাচ্ছে। তিনি জামায়াত আমীরের উদ্দেশ্যে বলেন, লং মার্চের নামে এই লং ড্রাইভ বন্ধ করুন। তিনি স্মরণ করিয়ে দেন যে, ১৯৯৬ সালে জামায়াত বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছিল।
আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁন মন্তব্য করেন, আওয়ামী লীগ আর ফিরে আসবে না। শেখ হাসিনা মারা গেলে তার লাশ দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কেউ অবশিষ্ট নেই। তিনি দাবি করেন, আওয়ামী লীগ নেতারা আর দেশে আসতে পারবে না এবং দলটি পঁচে গলে ধ্বংস হয়ে গেছে, যা জনগণ আর গ্রহণ করবে না।
জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং নিজেকে অনেক শক্তিশালী দাবি করেন। রাশেদ খাঁন বলেন, তিনি শেখ হাসিনাকে পেলে শফিকুল ইসলাম মাসুদের শক্তির আসল উৎস সম্পর্কে জানতে চাইতেন। তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের নেতারা গুপ্ত বট বাহিনীর মাধ্যমে বিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের চরিত্র হনন করছেন। তারা কোনো বাহিনী বা আইন মানে না, কারণ তাদের কাছে তাদের নিজস্ব বট বাহিনীই সব।
সার সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে সারের কোনো ঘাটতি নেই, বরং ডিলাররা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরে নিয়োগ পাওয়া এসব ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সার ব্যবসার পুরো সিস্টেম সরকার নতুন করে সাজানোর উদ্যোগ নিয়েছে। তিনি কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানান।
উল্লেখ্য, সকাল ১০টায় আয়োজিত এই মতবিনিময় সভায় জেলা বিএনপির সহ-সভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এই জামায়াত ৯৬ এর বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছিল। জ্বালানি সংকটকে পুঁজি করে জামায়াত এখন আওয়ামী লীগকে বিক্ষোভ করার সাহস যোগাচ্ছে। এসময় তিনি জামায়াত আমীরকে উদ্দেশ্য করে বলেন, আপনারা লংমার্চের নামে লংড্রাইভ বন্ধ করুন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন।

