শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে ফ্যাসিবাদী সরকার: রুহুল কবির রিজভী

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক বিশাল শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, তৎকালীন সরকার গুণগত শিক্ষা দেওয়ার চেয়ে কেবল ৯০ থেকে ৯৫ শতাংশ পাসের হার দেখানোর রাজনীতিতে ব্যস্ত ছিল। এমনকি শিক্ষার্থীদের খাতায় কিছু না লিখলেও তাদের পাস করিয়ে দিতে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের ওপর ওপরমহল থেকে ধমক দিয়ে বাধ্য করা হতো।

শিক্ষকদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের পাশাপাশি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার গুরুদায়িত্ব শিক্ষক সমাজকেই পালন করতে হবে। তিনি যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক ঘটনার উদাহরণ টেনে বলেন, যেকোনো দাবি আদায়ের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাটাও অত্যন্ত জরুরি।

বিএনপির পক্ষ থেকে শিক্ষক সমাজের প্রতি আশ্বস্ত করে রিজভী আরও বলেন, দল সবসময় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের অসাধারণ সমন্বয় বজায় রেখে চলে। তাদের দলের ভিশন ও পরিকল্পনায় শিক্ষক সমাজ কখনো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না এবং বিএনপি শিক্ষক সমাজের দাবির বিষয়ে সচেতন রয়েছে।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সারা দেশ থেকে আগত শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদ প্রমুখ।

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, তখন গুণগত শিক্ষা দেওয়ার চেয়ে কেবল পাসের হার (৯০-৯৫ শতাংশ) দেখানোর রাজনী