প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন রাষ্ট্রক্ষমতায়। দলের চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দলের নীতিনির্ধারণী পর্যায়ের অনেক নেতা মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন এবং কেন্দ্র ও মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের একটি বড় অংশ সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। রাষ্ট্র পরিচালনায় নেতাদের এই ব্যস্ততা দলটির সাংগঠনিক কর্মকাণ্ডে স্পষ্ট প্রভাব ফেলেছে। এমন প্রেক্ষাপটে আজ ১ সেপ্টেম্বর বিএনপি তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। ক্ষমতার ছয় মাস পার করার পর দলটির সামনে এখন বড় প্রশ্ন—রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব সামলে সংগঠনকে কতটা সক্রিয় ও জনসম্পৃক্ত রাখা সম্ভব হচ্ছে।
ক্ষমতার বাইরে থাকা দীর্ঘ দুই দশকে আন্দোলন-সংগ্রামই ছিল বিএনপির প্রধান রাজনৈতিক কর্মকাণ্ড। এখন সেই জায়গা দখল করেছে সরকার পরিচালনা। দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক তৎপরতা আগের তুলনায় কমেছে। দিবসভিত্তিক কর্মসূচির বাইরে বড় ধরনের রাজনৈতিক সক্রিয়তাও এখন আর তেমন চোখে পড়ছে না। ক্ষমতায় ফেরার পর মাঠপর্যায়ের রাজনীতির চরিত্রও বদলেছে। দীর্ঘ দুই দশক মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক চাপের মুখে থাকা নেতা-কর্মীদের অনেকের প্রত্যাশা এখন দলীয় পদ, সরকারি সুবিধা কিংবা স্থানীয় নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার দিকে ঝুঁকেছে।
জেলা ও উপজেলায় এখন সংসদ সদস্য ও মন্ত্রীদের ঘিরে তৈরি হয়েছে নতুন তৎপরতা। ঢাকায় এসে নেতাদের সঙ্গে দেখা করা, এলাকায় নিজেদের প্রভাব জানান দেওয়া এবং স্থানীয় নির্বাচনে সমর্থন নিশ্চিত করাই অনেকের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দলের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও বঞ্চনার ক্ষোভ। আন্দোলনে সক্রিয় থাকা নেতা-কর্মীদের পাশাপাশি নিষ্ক্রিয় ও সুবিধাবাদী হিসেবে পরিচিত ব্যক্তিদেরও বিভিন্ন এলাকায় দলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা রয়েছে বলে অভিযোগ উঠেছে। আন্দোলনের সময় মাঠে না থাকা ব্যক্তিদের সরকার ও প্রশাসনে জায়গা পাওয়া নিয়ে তৃণমূলে অসন্তোষ বাড়ছে। এর মধ্যে নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে মব সন্ত্রাস, দখল ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগও উঠছে। গত ২৭ আগস্ট বিএনপির সংসদীয় দলের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবাইকে সতর্ক করে বলেছেন, সংশোধন না হলে আইনশৃঙ্খলার স্বার্থে কারও মুখ দেখা হবে না।
দলের নেতাদের আশঙ্কা, এসব প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে একনিষ্ঠ নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়বে এবং দল ও সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। কেন্দ্র থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও মাঠে তা কতটা কার্যকর হচ্ছে, সেটি বড় প্রশ্ন। ক্ষমতার প্রথম ছয় মাসেই জ্বালানি তেলের সংকটের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে গ্যাস-বিদ্যুতের সংকট প্রকট হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অস্বস্তি রয়েছে। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতো বিরোধী দলগুলো এসব ইস্যুতে সরব। দ্রুত এসব সংকটের সমাধান না হলে বিএনপির ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, বৈশ্বিক কারণে সৃষ্ট জ্বালানিসংকট ও দৈব-দুর্বিপাকের জন্য বিএনপি সরকার দায়ী নয়। সংকট নিরসনে সরকার দিনরাত কাজ করছে বলে তিনি দাবি করেন।
সাংগঠনিক স্থবিরতা কাটাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে এবং স্থায়ী কমিটিতে চারজন নতুন সদস্য যুক্ত করা হয়েছে। নেতারা মনে করছেন, নীতিনির্ধারণী ফোরাম সম্প্রসারণের ফলে সরকার ও সংগঠনের কাজের সমন্বয় বাড়বে। তবে স্থানীয় সরকার নির্বাচন বিএনপির সাংগঠনিক শক্তির প্রথম বড় পরীক্ষা হতে পারে। আসন্ন ইউনিয়ন পরিষদ থেকে সিটি করপোরেশন পর্যন্ত বিভিন্ন স্তরে দলীয় সমর্থন পেতে আগ্রহী নেতার সংখ্যা বাড়ছে, যা অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থীর ঝুঁকি তৈরি করছে। দলের শীর্ষ নেতৃত্ব স্থানীয় জনপ্রিয়তা ও সাংগঠনিক অবদানকে গুরুত্ব দেওয়ার কথা বললেও সংসদ সদস্য ও স্থানীয় নেতৃত্বের মতের সমন্বয় করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তৃণমূলের টানাপোড়েন সামলাতে তারেক রহমান বিভিন্ন অঞ্চলের নেতাদের নিয়ে ধারাবাহিক বৈঠক করছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অনেক গুরুত্বপূর্ণ নেতা সরকারে ব্যস্ত থাকায় দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের সামনে আনার প্রয়োজন তৈরি হয়েছে। পুনর্গঠনের অংশ হিসেবে মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি করা ও নিষ্ক্রিয়দের সরিয়ে সক্রিয়দের সামনে আনার পরিকল্পনা রয়েছে। জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর মতে, ক্ষমতায় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপির জন্য নতুন অভিজ্ঞতা। তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানিসংকট এবং আমলাতন্ত্র থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে পড়েছে। তাই বিএনপিকে জনগণের কাছে গিয়ে সংকটের কারণ ব্যাখ্যা করতে হবে। রুহুল কবির রিজভী বলেন, বিগত ৪৮ বছরের গৌরবদীপ্ত ইতিহাস ও জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সংগ্রামের পথ বেয়ে তারেক রহমান এখন দেশ গঠনে ভূমিকা রাখছেন।
দলের নেতারা মনে করছেন, নীতিনির্ধারণী ফোরাম সম্প্রসারণের ফলে সরকার ও সংগঠনের কাজের সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।.সরকারে ব্যস্ত নেতারা, সংগঠনে স্থবিরতাগত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর বিএনপির সামনে দুটি সমান্তরাল দায়িত্ব তৈরি হয়—রাষ্ট্র পরিচালনা ও দলীয় সংগঠন সচল রাখা।
মানুষকে বিষয়টি বোঝাতে পারলে তারা নিশ্চয়ই তা মেনে নেবে।.বেড়েছে দায়িত্বওঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে ১ সেপ্টেম্বর ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবদী দল (বিএনপি) নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন, দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরে বিএনপি এবারই প্রথম ক্ষমতায় থে

