ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে পরিচালিত এক বিশেষ অভিযানে মোসা. দুলু বেগম (৬০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে বিশেষ তল্লাশি চালানো হয়। বেলা সাড়ে ১২টার দিকে এই স্থান থেকে তাকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে আটক করা হয়।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এবং সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. সফিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেয়। গ্রেফতারকৃত দুলু বেগমের বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার গোলবার গ্রামে এবং তিনি মৃত আলী নেওয়াজের স্ত্রী। বর্তমানে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।