আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ রেস্তোরাঁ ও স্কুলের সহাবস্থান

রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরও আবাসিক ভবনে ঝুঁকিপূর্ণ রেস্তোরাঁ পরিচালনার প্রবণতা কমেনি। বরং রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যাচ্ছে, যেখানে বাণিজ্যিক রেস্তোরাঁর পাশাপাশি একই ভবনে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানও পরিচালিত হচ্ছে। মিরপুর ৬০ ফিট রোডের ২৪১/১ দক্ষিণ পাইকপাড়ার একটি ১০ তলা আবাসিক ভবনের নিচতলায় ‘চিল আউট’ নামের একটি রেস্তরাঁ এবং দ্বিতীয় তলায় ‘পিঙ্গুস’ নামে একটি ইংরেজি মাধ্যমের স্কুল রয়েছে। সকাল ও বিকেল দুই শিফটে এই স্কুলে অর্ধশতাধিক শিশু পড়াশোনা করে। ভবনটিতে অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে শিশুদের বাঁচার পথ সংকীর্ণ বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

ধানমন্ডির সাতমসজিদ রোডের ১৩ তলা বিশিষ্ট কেবি অ্যাভিনিউ ও জিএইচ হাইটসসহ বিভিন্ন ভবনেও একই চিত্র লক্ষ্য করা গেছে। এসব ভবনে মূলত অফিস করার অনুমোদন থাকলেও বাণিজ্যিকভাবে একাধিক রেস্তোরাঁ ও বুফে সার্ভিস চলছে। ইম্পেরিয়াল আমিন আহমেদ সেন্টারের মতো মিশ্র ভবনে জরুরি সিঁড়িকে সার্ভিস পথ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া ধানমন্ডি ২, ৮ ও ২৭ নম্বর গলির ৫-৬ তলা আবাসিক ভবনের নিচতলা ও ছাদে ফায়ার লাইসেন্স ছাড়াই বুটিক ক্যাফে ও রুফটপ রেস্তরাঁ গড়ে উঠেছে।

খিলগাঁও সি ব্লকের আবাসিক ভবনগুলোতেও পরিস্থিতি প্রায় একই। ফ্লাইওভার সংলগ্ন এই এলাকার ৪ থেকে ৭ তলা ভবনগুলোর সিঁড়ি সরু এবং বেশিরভাগ ভবনেই কোনো ফায়ার এক্সিট নেই। নিচতলায় বা পেছনের গলিতে বিশাল আকারের এলপিজি গ্যাস সিলিন্ডারের স্তূপ রেখে রেস্তরাঁগুলো ব্যবসা চালিয়ে যাচ্ছে। একইভাবে উত্তরায় সোনারগাঁও জনপথ ও জসিমউদ্দীন অ্যাভিনিউ সংলগ্ন ভবনগুলোর ছাদে বাণিজ্যিক অনুমোদন ছাড়াই রুফটপ রেস্তরাঁ চলছে, যা অনেক ক্ষেত্রে ছাদে ওঠার একমাত্র পথটি অবরুদ্ধ করে রাখে।

অনুসন্ধানে দেখা গেছে, মিরপুরের ‘চিল আউট’ রেস্তরাঁ পরিচালনার জন্য রাজউক থেকে কোনো ছাড়পত্র বা অনুমোদন নেওয়া হয়নি। এছাড়া ভবন মালিকের লিখিত অনাপত্তিপত্র বা চুক্তিনামায় বাণিজ্যিক ব্যবহারের স্পষ্ট অনুমতি নেই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে অগ্নিনির্বাপণ নকশা বা লাইসেন্স না নিয়েই বছরের পর বছর এসব প্রতিষ্ঠান কার্যক্রম চালাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ফুড বিজনেস গ্রেডিং লাইসেন্স এবং জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট নিবন্ধনসহ আইনি বাধ্যবাধকতাগুলোও এখানে উপেক্ষিত।

সূত্র বলছে, সারাদেশে প্রায় ৩৭.৩৯ শতাংশ স্থাপনা অগ্নিঝুঁকিতে রয়েছে। স্থানীয়রা বলছেন, আবাসিক ভবনে রান্নার ব্যবস্থা এবং গ্যাস সিলিন্ডার ব্যবহারের কারণে কোমলমতি শিশুদের জীবন চরম ঝুঁকিতে রয়েছে। এ বিষয়ে ‘চিল আউট’ রেস্তরাঁর মালিক মো. রাশেদ ঝুঁকির বিষয়টি স্বীকার করলেও জানিয়েছেন, ছোট ব্যবসায়ী হিসেবে অনেক নিয়ম-কানুন সম্পর্কে তার ধারণা নেই। স্কুল কর্তৃপক্ষের দাবি, তারা শিশুদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রাখছেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানান, আবাসিক ভবনে স্কুল ও রেস্তোরাঁ একসাথে থাকার বিষয়টি খতিয়ে দেখা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানও জানিয়েছেন, আইন অমান্যকারী এসব রেস্তোরাঁর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ধানমন্ডি ২, ৮ ও ২৭ নম্বরের গলির ভবনগুলো : সাধারণ ৫/৬ তলা আবাসিক ফ্ল্যাটের নিচতলা ও ছাদে গড়ে ওঠা বহু 'বুটিক ক্যাফে' ও 'রুফটপ রেস্তরাঁ' ফায়ার লাইসেন্স ছাড়াই বাধাহীন ব্যবসা চালিয়ে যাচ্ছে।

উত্তরা ৩, ৭ ও ১১ নম্বর সেক্টরের বিভিন্ন ভবন: সোনারগাঁও জনপথ ও জসিমউদ্দীন অ্যাভিনিউ সংলগ্ন আবাসিক ভবনের ছাদে নির্মিত রুফটপ রেস্তরাঁগুলোর অধিকাংশের কোনো রাজউক বাণিজ্যিক অনুমোদন বা ফায়ার সেফটি নেই। ছাদের ওঠার একমাত্র রাস্তাটি অনেক সময় রেস্তরাঁর কিচেন বা কাউন্টার দিয়ে অবরুদ্ধ থাকে। দুর্ঘটনায় বাসিন্দাদের ছাদে যাওয়ার পথও এসব