দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন

রাজধানীর মিরপুর ও বাড্ডার পর এবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি পিকআপে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে থানার সামনে মূল সড়কের ওপর জব্দ করে রাখা ওই পিকআপটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে কে বা কারা জব্দ করা একটি পিকআপে আগুন দেয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে ওই দিন সন্ধ্যায় মিরপুরে দুটি বাসে এবং মধ্য বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল।

এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।এর আগে সন্ধ্যায় মিরপুরে ২টি বাসে এবং মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে।