বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে বিভিন্ন ব্যাংক থেকে সিএসআর (কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি) ফান্ডের অন্তত ১৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
২০২৪ সালে সরকার পরিবর্তনের পর থেকেই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন ব্যাংকে থাকা শত শত কোটি টাকার হিসাব এবং এর সাথে সংশ্লিষ্ট নানা অনিয়মের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। এই অনুসন্ধানের অংশ হিসেবে আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোর লেনদেনও অবরুদ্ধ করা হয়েছে।

