রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছিল। গ্রেপ্তার হওয়া ওই দুই ব্যক্তি হলেন— মো. আরাফাত (২০) ও আবদুর রহিম (৪৯)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়।

