দেশে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়ে ওঠে অপতথ্য বা নেতিবাচক বয়ান তৈরি করা সংঘবদ্ধ চক্র। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে এসব তথ্য ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে যাচাই-বাছাইয়ের আগেই সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও তৈরির মাধ্যমে তৈরি করা এসব উদ্দেশ্যপ্রণোদিত বয়ান মূলধারার আলোচনায় জায়গা করে নেয়, যা কখনো সরকার আবার কখনো বিরোধী পক্ষকে ঘায়েল করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। কুমিল্লার অপ্রতিম হত্যাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা, মধুর ক্যান্টিনকে ‘ইশারাত মঞ্জিল’ দাবি করা কিংবা প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে ভিসা নিষেধাজ্ঞার অপপ্রচার সাম্প্রতিক সময়ের তথ্যযুদ্ধের ভয়ংকর বাস্তবতার উদাহরণ।
অথচ এই পুরো প্রক্রিয়ায় সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অনেকটা নিষ্ক্রিয় দর্শকের মতো। অপতথ্য ছড়িয়ে পড়ার পর তারা প্রতিক্রিয়া দেখায়, যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট নয়। এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরেও ছড়ানো হয় বিভ্রান্তিকর ভিডিও। ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানায়, ২০ সেপ্টেম্বরের কর্মসূচি ঘিরে অন্তত ১১টি পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিও ছড়ানো হয়, যার একটি ছিল ২০২১ সালে ফেনীতে যুবলীগের একটি পুরোনো মিছিলের দৃশ্য। আরেকটি বিভ্রান্তিকর প্রচারণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ‘মধুর ক্যান্টিন’কে নবাব পরিবারের ‘ইশারাত মঞ্জিল’ হিসাবে দাবি করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন। বিশেষজ্ঞরা বলছেন, সরকার এই তথ্যযুদ্ধে পিছিয়ে রয়েছে। শুরুতেই ঘটনার প্রকৃত চিত্র ও যাচাই করা তথ্য জনসমক্ষে তুলে ধরলে অপতথ্য তৈরির সুযোগ কমে যায়। তাদের মতে, পালটা স্লোগান বা রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে দ্রুত, নির্ভুল ও প্রমাণনির্ভর তথ্য প্রকাশের মাধ্যমেই এসব অপতথ্যের জবাব দেওয়া উচিত।
ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা জানান, সরকারের সবচেয়ে বড় দুর্বলতা হলো দ্রুত ও সমন্বিত তথ্য সরবরাহের ঘাটতি। তিনি একটি ডেডিকেটেড ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম তৈরির পরামর্শ দিয়েছেন, যেখানে প্রযুক্তি ও মেশিন লার্নিং ব্যবহার করে গুজবের সত্য-মিথ্যা যাচাই করা হবে। তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, সরকার মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় না, তবে ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে সব পক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সামাজিক মাধ্যমে বয়ান তৈরির পেছনে চারটি স্তর কাজ করে। প্রথমে থাকে বয়ান উৎপাদক, এরপর অ্যামপ্লিফায়ার হিসেবে কাজ করে বড় পেজ ও ইনফ্লুয়েন্সাররা। তৃতীয় স্তরে রাজনৈতিক নেটওয়ার্ক এটিকে রাজনৈতিক রূপ দেয় এবং সবশেষে রিলস বা মিম আকারে তা ছড়িয়ে পড়ে। রিউমর স্ক্যানারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে ৩ হাজার ২১০টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজনৈতিক অপতথ্যের হার ছিল ৫৭ শতাংশ। ধর্মীয় অপতথ্যা ৯ শতাংশ এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত অপতথ্যা ৮ দশমিক ২ শতাংশে পৌঁছেছে।
গুজব বিশেষজ্ঞ ইমতিয়াজ মির্জা বলেন, ঘটনার প্রথম কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সঠিক তথ্য না দিলে অনুমান ও গুজব শূন্যস্থান পূরণ করে ফেলে। তবে আশার কথা হলো, মেটা কর্তৃপক্ষ বাংলাদেশে অফিস স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, মেটার সঙ্গে বৈঠকে ডিজিটাল হয়রানি ও অপতথ্য রোধে ঢাকায় অফিস খোলার বিষয়ে অগ্রগতি হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলো সরাসরি যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই ও আপত্তিকর কনটেন্ট অপসারণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।
একইভাবে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরেও ভিন্ন বয়ান তৈরি হয়। কয়েকজন ইউটিউবার দাবি করেন, নিউইয়র্কে জাতিসংঘের নির্ধারিত এলাকার বাইরে প্রধানমন্ত্রীর যাওয়ার সুযোগ নেই এবং তার ওপর যুক্তরাষ্ট্রের অভিবাসন নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে সরকারি নথি বা যুক্তরাষ্ট্রের ভিসাস
ছয় মাসে ৩ হাজার ২১০টি অপতথ্য শনাক্ত : রিউমর স্ক্যানারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে ৩ হাজার ২১০টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ছিলেন সবচেয়ে বেশি টার্গেট হওয়া ব্যক্তি। ডিসমিসল্যাবের বিশ্লেষণ বলছে, এপ্রিল-জুনে যাচাই করা ১ হাজার ২৬৫টি অপতথ্যের মধ্যে ৫৭ শতাংশই ছিল রাজনৈতিক। একই সম

