গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪,২২৯

গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২২৯ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৫ হাজার ১৮৮ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় গাজায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সাতজনের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং একজনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আরও ২০ জন আহত হয়েছেন।

২০২৪ সালের অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৪৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৫২ জন আহত হয়েছেন। এছাড়া এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার গাজায় একটি গণ-জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রায় তিন বছর আগে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৫টি মরদেহ উদ্ধারের পর এই জানাজার আয়োজন করা হয়। দীর্ঘ সময় পর মরদেহগুলো উদ্ধারের ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয় বাসিন্দারা জানাজায় অংশ নেন।