ইংলিশ চ্যানেলে প্রাণ হারালেন চার অভিবাসী

ফ্রান্স থেকে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশের উদ্দেশ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টায় পৃথক দুটি ঘটনায় চার অভিবাসীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ফরাসি কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

একই দিনে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ডানকার্ক বন্দরের কাছে সমুদ্র থেকে আরও তিন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের আশায় বিভিন্ন দেশের নাগরিকেরা জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে সমুদ্রপথে ফ্রান্স থেকে ব্রিটেনে পৌঁছানোর চেষ্টা করছেন। এই বিপজ্জনক রুট অতিক্রম করতে গিয়ে প্রায়ই মর্মান্তিক নৌডুবির ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছেন।