কুমিল্লায় মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মা ও আট মাস বয়সী এক শিশুকন্যাকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার সকালে উপজেলার বড় শালঘর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত শিশুটি সম্পর্কে ওই নারীর ভাতিজি ছিল।

স্থানীয়রা অভিযুক্ত ইমন নামের ওই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। বর্তমানে ঘটনাটি তদন্ত করে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।