বিটিভির মহাপরিচালক হলেন সাংবাদিক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও উপস্থাপক কাজী জেসিন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। তিনি গ্রেড-১ পদমর্যাদায় আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. মাহবুবুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। নতুন মহাপরিচালক কাজী জেসিন এখন তার স্থলাভিষিক্ত হবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, কাজী জেসিনকে বিটিভির মহাপরিচালকের দায়িত্ব পালনকালে অন্য কোনো পেশা, ব্যবসা, কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখা থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, কাজী জেসিন তার বর্ণাঢ্য কর্মজীবনে দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন এবং যমুনা টিভিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‍পৃথক প্রজ্ঞাপনে নতুন ডিজিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পাশাপাশি ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মাহবুবুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।