বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা ও উপস্থিতি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে যে তথ্য উঠে এসেছে, সেটিকে ‘ফ্যাসিবাদী সরকারের প্রোপাগান্ডা’ হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর সন্ধ্যায় আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, বাংলাদেশে আল-কায়েদার উপস্থিতির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তিনি ধারণা প্রকাশ করেন যে, বিগত সরকারের রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে হয়তো এমন তথ্য ব্যবহার করা হয়ে থাকতে পারে। বাংলাদেশ এ বিষয়ে জাতিসংঘের কাছে তথ্যের ভিত্তি জানতে চাইবে বলেও তিনি জানান।
মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা চলছে। এছাড়া রোহিঙ্গাদের সংখ্যা সংক্রান্ত বিষয়ে মিয়ানমার সরকারের তথ্যের ব্যাপারে বাংলাদেশের আপত্তির কথা দেশটির রাষ্ট্রদূতকে ডেকে জানানো হয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের আগমন শুরু হলেও সমস্যার সমাধান এখনো অধরা। প্রথম তিন-চার বছরের মধ্যে সমাধান সম্ভব হলে বর্তমান পরিস্থিতির মতো জটিলতা তৈরি হতো না। সময়ের সঙ্গে সঙ্গে মিয়ানমারের পরিস্থিতি আরও জটিল হয়েছে এবং সংকট ঘনীভূত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনার পর সন্ধ্যা ৬টার দিকে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

