কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে মিলল টাইম বোমা, নিরাপত্তায় বিজিবি

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করেছে আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী। খবর পেয়ে ঢাকা থেকে আসা পুলিশের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল সোমবার সকালে অস্ত্রটি নিষ্ক্রিয় করে। লালন শাহর তিন দিনব্যাপী তিরোধান দিবসের অনুষ্ঠান চলাকালে এ ঘটনায় সেখানে আতঙ্ক সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে আখড়াবাড়ির মূল ফটক পার হয়ে ডান দিকে একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো অবস্থায় সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। সেটির পাশেই পুলিশ বক্স অবস্থিত। বিষয়টি জানা মাত্রই সতর্ক অবস্থান নেয় পুলিশ। নিরাপত্তার কথা ভেবে রাতেই আখড়াবাড়ির ভেতরে অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং এলাকাটি ঘিরে রাখা হয়। পরে খবর পেয়ে সোমবার সকালে ঢাকা থেকে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল পৌঁছায়। তারা তল্লাশি চালিয়ে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করে এবং বোমাটি নিষ্ক্রিয় করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ জানান, রোববার রাতে কুমারখালী থানার ওসি আখড়াবাড়ির ভেতরে বোমা থাকার খবর পান। তিনি বলেন, এটি একটি টাইম বোমা ছিল এবং যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারত। সকালে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে সেটি নিষ্ক্রিয় করেছে। পুরো আখড়াবাড়ি প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ ছাড়া কে বা কারা, কী উদ্দেশ্যে এসব বস্তু রেখে গেছে, তা পুলিশ খতিয়ে দেখছে।

আখড়াবাড়িতে গত শনিবার থেকে লালন শাহর তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান চলছে। সোমবার রাত পর্যন্ত এই আয়োজন চলার কথা রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই, হয়তো কেউ আতঙ্ক ছড়াতে এমনটি করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপুর ১২টা থেকে আখড়াবাড়িতে প্রবেশের ক্ষেত্রে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। আখড়াবাড়িতে প্রবেশের সব সড়ক, মোড় ও পুরো প্রাঙ্গণে তল্লাশি চলছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনে তিনি বলেন, ‘রাতে কুমারখালী থানার ওসি জানতে পারেন আখড়াবাড়ির ভেতর বোমা আছে।