সাকিব আল হাসানকে নিয়ে কড়া মন্তব্য তথ্য উপদেষ্টার

সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হতে পারেন, তবে মানুষ হিসেবে তিনি 'নষ্ট ও পচে যাওয়া'—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সাকিব আল হাসান দেশে ফিরতে চাইলে তাকে পূর্ণ নিরাপত্তা দেয়া হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরলে আদালতের মুখোমুখি হবেন এবং সব আইনি অধিকার পাবেন। একই ব্রিফিংয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, তাকেও দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেয়া হবে। তিনি আরও বলেন, সবচেয়ে বীভৎস মানুষটাও তার নাগরিক অধিকার পাবে।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে এবং গত ১৭ বছরের ধারা থেকে বেরিয়ে সমতার ভিত্তিতে তা গড়ে তোলা হবে। শেখ হাসিনার শাসনামলের মতো ভারতের কোনো সংস্থাকে বাংলাদেশে কাজ করতে দেয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন। এখন থেকে সবকিছু স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আলোচনার মাধ্যমে করা হবে। এছাড়া বিমসটেকের সভাপতি হিসেবে ভারতের আমন্ত্রণ এবং প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়েও তিনি কথা বলেন।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ছয় মাসের কার্যক্রম মূল্যায়নের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ১৮০ দিন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। এ কাজের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতির বিষয়ে তিনি জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য সেখানে শুল্কমুক্ত সুবিধা পাবে। বিপরীতে দক্ষিণ কোরিয়ার ১ হাজার ৫৪টি পণ্য বাংলাদেশে একই সুবিধা পাবে। এছাড়া পাটের ব্যাগ ব্যবহারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি জনগণের সহযোগিতা চেয়েছেন। রেলপথ সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন ট্রেন চালুর তথ্যও তিনি তুলে ধরেন।

ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র' প্রধানের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, এটি গোপন কিছু নয় এবং দুই দেশের গোয়েন্দা প্রধানদের মধ্যে বৈঠক হতে পারে। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, এখন থেকে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক পরিচালনা করা হবে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

দক্ষিণ কোরিয়ায় ৮৪২৮ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বাণিজ্য মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, 'বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক বছরের আলোচনার পর সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে। এর ফলে বাংলাদেশের ৮ হাজার ৪২৮টি পণ্য দক্ষিণ কোরিয়ার বাজারে তাৎক্ষণিক শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। বিপরীতে দক্ষিণ