চট্টগ্রামের রাউজান উপজেলায় জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে সশস্ত্র ছিনতাইয়ের শিকার হয়েছেন এক নারী। পিস্তল ঠেকিয়ে তাঁর কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিবন্ধনের কাজে ওই নারী ২৫ লাখ টাকা নিয়ে কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা পিস্তল ঠেকিয়ে অস্ত্র উঁচিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’ বলে হুমকি দিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম বিভাগের খবর, Chattogram Division News

