বনানীতে গ্যাস লিকেজে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু

রাজধানীর বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার সময় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ডে দগ্ধ ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ মারা গেছেন। গত বুধবার সকালে ওই বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেইস্টিন ভার বুনাগের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

WhatsApp-Image-2025-05-18-at-10.13.06-PM.jpeg