নওগাঁয় পানিতে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ৫টার দিকে জেলার কানমটকাই মধ্যপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো হাড়িয়াগাছী গ্রামের মতিনের ছেলে নূর নবী (৭) এবং যমুনী গ্রামের রিমনের ছেলে ইব্রাহিম (৫)। সম্পর্কে তারা মামা ও ভাগ্নে।

ঘটনার বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।