প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৫৭
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি মাইক্রোবাস। রংপুর থেকে গাজীপুরগামী গাড়িটি গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ভারী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের অন্তত চারজন যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, রংপুর শহর থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি রাত ১২টার দিকে পলাশবাড়ী এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের ধাক্কায় গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

