ঠাকুরগাঁওয়ে পাপোশ তৈরি করে স্বাবলম্বী হুমায়ুন কবির

চাকরির পেছনে না ছুটে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে ২০১৯ সালে ঠাকুরগাঁওয়ের হুমায়ুন কবির ছোট পরিসরে পাপোশ তৈরির উদ্যোগ গ্রহণ করেন। শুরুতে ব্যবসার পথ খুব একটা সহজ ছিল না; নানা প্রতিকূলতা এবং করোনার মহামারীতে ব্যবসাটি প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তবে হাল ছাড়েননি হুমায়ুন কবির। নিজ জেলার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহায়তায় তিনি ঘুরে দাঁড়ানোর শক্তি পান।

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদীর তীরঘেঁষে বরুনাগাঁও গ্রামে অবস্থিত তার এই কারখানাটি এখন কর্মচঞ্চল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারখানায় সেলাই মেশিনের শব্দে মুখর থাকে পরিবেশ। সরেজমিনে দেখা যায়, সেখানে নারীরা পাপোশ তৈরি, রশি বানানো এবং পণ্যের ফিনিশিং ও রঙের কাজে ব্যস্ত সময় পার করছেন।

কারখানায় কর্মরত শাম্মী আক্তার জানান, আগে বাড়িতে অলস সময় কাটাতেন, কিন্তু এখানে কাজ করে তিনি নিজের আয়ের উৎস খুঁজে পেয়েছেন এবং সংসারের কাজে অবদান রাখতে পারছেন। নুরবান নামের আরেক নারী জানান, পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে তিনি সংসার চালাচ্ছেন। ফাতেমা বেগম নামে আরেক কর্মী জানান, পাপোশ তৈরি থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত সব কাজই তিনি করেন এবং মাসে ১৫ থেকে ১৬ হাজার টাকা আয় করছেন।

উদ্যোক্তা হুমায়ুন কবির জানান, ২০১৯ সালে পল্লি কর্মসংস্থান ও ইএসডিওর প্রশিক্ষণের পাশাপাশি তিন লাখ টাকা ঋণ সহায়তা পেয়ে তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন। বর্তমানে তার কারখানায় ৪৮ জন নারী নিয়মিত এবং প্রায় ১৫০ জন নারী খণ্ডকালীন ভিত্তিতে কাজ করছেন। ইএসডিওর রেইজ প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা তাবরেদী রায় জানান, তাদের মূল লক্ষ্য হলো কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই জীবিকা নিশ্চিত করা।

এ বিষয়ে হস্তশিল্প ও কারুপণ্য সংস্থার পরিচালক চন্দনা ঘোষ বলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করলে যেকোনো শিল্পকর্ম মানুষের ভাগ্য বদলে দিতে পারে। বিসিক শিল্পনগরী কর্মকর্তা হাফিজুর রহমানও হুমায়ুন কবিরের এই উদ্যোগকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেন, সঠিক প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং আধুনিক বিপণন ব্যবস্থার মাধ্যমে যে কেউ স্বাবলম্বী হতে পারেন।

আমাদের জন্য এই কাজটা অনেক উপকার হয়েছে। কারখানায় কর্মরত নুরবান পড়ালেখার পাশাপাশি খণ্ডকালীন পাপোশ তৈরি করে সংসার চালাচ্ছেন। আরেক নারী ফাতেমা বেগম বলেন, পাপোশ তৈরি করা, সেলাই করা, ফিনিশিং দেওয়া সবকিছুই আমি করি। এখানকার নারীরা কাজ করে স্বাবলম্বী হয়েছে। মাসে আমরা প্রায় ১৫-১৬ হাজার টাকা উপার্জন করি। রেইজ প্রকল্পের কর্মকর্তা বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি, আয়বর্ধক কর্মকাণ্ডে মানুষকে যুক্ত করা এবং টেকসই জীবিকা নিশ্চিত করা।