গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পিএম। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম সার্জেন্ট ও ৪৩তম সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চেইন অব কমান্ড, শৃঙ্খলা, আনুগত্য ও সমন্বিত নেতৃত্বই একটি বাহিনীর শক্তির মূল ভিত্তি। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং জনবান্ধব নতুন পুলিশিং ব্যবস্থার স্বাদ দেশবাসীকে উপহার দিতে হবে। তিনি আরও বলেন, আমরা এমন এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে নবীন কর্মকর্তাদের দায়িত্ব অনেক বেশি। বর্তমান সরকার একটি স্বাধীন ও শক্তিশালী ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠনের মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।
নবীন কর্মকর্তাদের জনগণের সেবক হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ব্রিটিশ আমলের পুলিশ আইন পরিবর্তন করে সময়োপযোগী আইন প্রণয়ন করা হচ্ছে। আপনারা অপরাধীর মনে ভয় আর নিরপরাধীর মনে প্রশান্তি জাগাবেন। এছাড়া বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি ডিজিটাল ও সাইবার অপরাধ দমনে নবীন কর্মকর্তাদের সর্বোচ্চ কারিগরি জ্ঞান অর্জনের তাগিদ দেন।
মাদক দমনে কঠোর হওয়ার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক শুধু একজনকেই শেষ করে না, এটি পুরো সমাজ ও দেশকেই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। কোনো অবস্থাতেই মাদকের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। তিনি নবীন কর্মকর্তাদের আইনের প্রতি অবিচল আস্থা ও নাগরিকদের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, ২০০৭ সালে তৎকালীন সরকার বিভিন্ন কারণে ৩২৭ জনকে চাকরিচ্যুত করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও পুনর্বাসন যাচাই কমিটির পর্যালোচনার পর ৮৪ জন সার্জেন্ট এবং ১৫৭ জন সাব-ইন্সপেক্টরসহ মোট ২৪৬ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে একাডেমির অধ্যক্ষ মাইনুল হাসান বিপিএম, পিপিএম, এনডিসির সভাপতিত্বে আইজি আলী হোসেন ফকির এবং স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সালাহউদ্দিন আহমদ প্যারেড পরিদর্শন করেন এবং প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনের হাতে ক্রেস্ট তুলে দেন।
মন্ত্রী বলেন, আমরা এমন এক ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে নবীন কর্মকর্তাদের দায়িত্ব অনেক বেশি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হবে। বর্তমান সরকার একটি স্বাধীন ও শক্তিশালী ‘পুলিশ সংস্কার কমিশন’ গঠনের মাধ্যমে নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।
২৭তম সার্জেন্ট ব্যাচের ৮৪ জনই পুরুষ। আর ৪৩তম ব্যাচের ১৬২ জনের মধ্যে পাঁচজন নারী ও ১৫৭ জন পুরুষ অংশগ্রহণ করেন। এর আগে প্রধান অতিথি সালাহউদ্দিন আহমদ অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী আটজনের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি।

