জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদ হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই শপথ নেন।
এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের জন্য একটি গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। আগামী এক বছর ড. খলিলুর রহমান জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক এই ফোরামটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
শপথ গ্রহণের পর তিনি তার বক্তব্যে ৮১তম অধিবেশনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বৈশ্বিক সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বিশ্বশান্তি রক্ষায় সাধারণ পরিষদের কার্যকর ভূমিকা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্যসমূহ ব্যক্ত করেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সাধারণ পরিষদ হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন।

