ঢাকার পরিচ্ছন্নতা অভিযান আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কর্মসূচি আরও গতিশীল ও কার্যকর করার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অগ্রগতি পর্যালোচনাসভায় তিনি এ তাগিদ দেন।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে গঠিত কমিটির সার্বিক কাজ নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে এ পর্যন্ত নেওয়া নানা উদ্যোগ এবং সেগুলোর সর্বশেষ অগ্রগতি প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের পর্যালোচনাসভায় সরকারের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার এবং প্রেসসচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা অংশ নেন।