দীর্ঘ বিরতির পর ঢাকার বাতাসে স্বস্তি, দূষণ সূচকে ৫৪তম অবস্থানে

দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর বা ঝুঁকিপূর্ণ বায়ুর তালিকায় থাকা ঢাকা আজ নগরবাসীকে স্বস্তির খবর দিয়েছে। ধুলো, ধোঁয়া ও দূষণের চাদরে মোড়া পরিচিত ঢাকা আজ তুলনামূলক নির্মল ও সহনীয় মানের বাতাস উপহার দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সর্বশেষ তথ্য অনুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) রেকর্ড করা হয়েছে ৬০। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় রাজধানীর অবস্থান এখন ৫৪তম।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়। স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে মাঝারি বা সহনীয় মান ধরা হয়। সেই হিসেবে ঢাকার আজকের বায়ু ‘মাঝারি’ পর্যায়ের। অন্যদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বায়ু ধরা হয় ১০১ থেকে ১৫০ স্কোরকে, আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য হয়।

বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা, যাদের দূষণ স্কোর ১৫৫ বা ‘অস্বাস্থ্যকর’। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যাদের স্কোর ১৪৪ বা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে থাকা অন্যান্য শহরগুলোর মধ্যে রয়েছে জোহানেসবার্গ, তেল আবিব-ইয়াফো, জেরুজালেম, আলজিয়ার্স, চেংডু, মেক্সিকো সিটি এবং কুয়ালালামপুর। পাশাপাশি মাঝারি বা সহনীয় পর্যায়ে থাকা শহরগুলোর তালিকায় রয়েছে হ্যানয়, সান্তিয়াগো, আদ্দিস আবাবা, দুবাই, কোবে, কায়রো, করাচি, নাইরোবি, সাংহাই, রিয়াদ, সিয়াটল এবং ওসাকা।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর কিনশাসা শহরের দূষণ স্কোর ১৫৫, অর্থাৎ এই শহরের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। ২য় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা শহরের দূষণ স্কোর ১৪৪, অর্থাৎ এই শহরের বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর (০-৫০) এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়, (৫১-১০০) হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় (১০১-১৫০) স্কোর। (১৫১-২০০) পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর (২০১-৩০০) হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়াও