আনোয়ারায় বিএনপির এমপির বাড়ির পাশে নিষিদ্ধ ছাত্রলীগের রামদা মিছিল

চট্টগ্রাম বিভাগের খবর (Chattogram Division News): চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির সংসদ সদস্য (এমপি) সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে দেশীয় অস্ত্র হাতে মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

প্রতিনিধি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় রামদা এবং লগি-বইঠা উঁচিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীরা মহড়া ও মিছিল পরিচালনা করেন। যে সড়কে এই সশস্ত্র মিছিলটি অনুষ্ঠিত হয়েছে, সেখান থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাসভবনের দূরত্ব মাত্র ১০০ মিটার।