ফুলবাড়ীয়ায় হলুদের বাম্পার ফলন, ৬০ কোটি টাকা আয়ের সম্ভাবনা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এ বছর হলুদের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যায় কৃষকরা এবার বড় ধরনের লাভের আশা করছেন। অতিবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে কৃষকদের মুখে তৃপ্তির হাসি ফুটবে বলে মনে করা হচ্ছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর উপজেলায় ৯৫০ হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমিতে প্রায় ১৭ মেট্রিক টন কাঁচা হলুদ উৎপাদিত হয়েছে, যা শুকিয়ে প্রক্রিয়াজাত করার পর হেক্টরপ্রতি সাড়ে চার মেট্রিক টন হলুদ পাওয়া যাবে। সব মিলিয়ে এ বছর প্রায় পাঁচ হাজার মেট্রিক টন হলুদ ঘরে তুলবেন কৃষকরা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫৫ থেকে ৬০ কোটি টাকা।

ফুলবাড়ীয়ার পাহাড়ি এলাকা ও লাল মাটির কারণে এখানকার হলুদের রঙ, গন্ধ ও স্বাদ অতুলনীয়, যার ফলে দেশজুড়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। হলুদ চাষ সাধারণত অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক, কারণ এতে খরচ কম এবং গরু-ছাগল বা পোকামাকড়ের উপদ্রব নেই বললেই চলে। পরিত্যক্ত জমিতেও এই ফসলের ভালো ফলন পাওয়া যায়। নাওগাঁও, রাঙামাটিয়া, বাকতা, কালাদহ ও কুশমাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচুর হলুদ আবাদ হয়েছে। স্থানীয় কৃষক আব্দুল হালিম, আব্দুল হাই সিকদার ও আইয়ুব আলী জানিয়েছেন, এ বছর হলুদ চাষিরা বেশ লাভবান হবেন। গত বছরের তুলনায় এ বছর প্রতি মণ শুকনা হলুদ ৮০০ থেকে এক হাজার টাকা বেশি দরে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে।

হলুদ উত্তোলনের সময় হলে ফরিয়ারা সরাসরি কৃষকের ক্ষেত থেকে হলুদ কেনা শুরু করেন। এছাড়া কেশরগঞ্জ ও বাকতা বাজারে সপ্তাহে দুদিন বড় ধরনের হলুদের হাট বসে, যেখানে পার্শ্ববর্তী মধুপুর ও ঘাটাইল উপজেলার কৃষকরাও তাদের ফসল বিক্রি করতে নিয়ে আসেন। ভরা মৌসুমে কেশরগঞ্জ বাজারে প্রতি হাটে ৮০ থেকে ৯০ লাখ টাকার হলুদ বেচাকেনা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর জানান, হলুদ বছরব্যাপী ফসল হওয়ায় কৃষকরা এটিকে সাথী ফসল হিসেবে চাষ করেন। রোপণ থেকে উৎপাদন পর্যন্ত কৃষি অফিস নিয়মিত পরামর্শ প্রদান করছে এবং প্রতিটি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের সার্বিক সহায়তা করছেন।

প্রতি কাঠায় কাঁচা হলুদ হয়েছে ১২ থেকে ১৫ মণ পর্যন্ত। ক্ষেতে কাঁচা হলুদ হতে পারে। কাঁচা হলুদ ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হয়। গত বছরের চেয়ে এ বছর প্রতি মণ শুকনা হলুদ ৮০০ থেকে এক হাজার টাকা বেশি দরে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কালাদহ গ্রামের আব্দুল হালিম, অন্তপুরের গ্রামের আব্দুল হাই সিকদার, সন্তোষপুর গ্রামের ক