নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের আয়োজিত একটি মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনা ঘটেছে। এই সহিংসতায় কৃষক দল ও যুবদলের দুজন নেতাকর্মী নিহত হয়েছেন। এছাড়া হামলায় আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এই হামলার ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং যুবদলকর্মী সোহেল মোল্লা (৪৫)।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার সঙ্গে কারা জড়িত তা চিহ্নিত করতে তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের কর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ২২: ২৮আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২২: ৩১