সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ

ইরানকে কেন্দ্র করে পশ্চিম এশিয়ায় চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে ইরানপন্থি হুতিদের ঘোষিত নৌ-অবরোধের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে সরকারের এই কঠোর অবস্থানের কথা জানানো হয়।

বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের এই নৌ-অবরোধ ঘোষণার বিষয়টিকে বাংলাদেশ সরকার কোনোভাবেই সমর্থন করে না এবং এর তীব্র নিন্দা জানাচ্ছে।