বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

৩০ জুলাই দিবাগত রাতে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন গোপন সূত্রে জানতে পারে যে, বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় অভিযান পরিচালনা করে। এই দলে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে রাত ১০টা ১৫ মিনিটের দিকে বিজিবি সদস্যরা দুজন অজ্ঞাত ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে দেখেন। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি (চায়না) পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বিজিবি।

পরে ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি ৭.৬২ মি.মি.