জনতার দলের মহাসচিব আজম খানের মায়ের ৩১তম মৃত্যুবার্ষিকী শনিবার

জনতার দলের মহাসচিব মো. আজম খানের মা মোছাম্মদ খাতেমুন্নেছা খানমের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামী শনিবার (১৫ আগস্ট) বাদ আসর রাজধানীর বনানীতে অবস্থিত জনতার দলের প্রধান কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মরহুমার ছেলে এবং জনতার দলের মহাসচিব মো. আজম খান নিজেই এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। মায়ের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ অনুষ্ঠানে শরিক হতে এবং সংবাদ সংগ্রহের জন্য বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদক ও চিত্রগ্রাহকদের উপস্থিত থাকার জন্য আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।