অটোগ্যাসের দাম লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়াল বিইআরসি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ১১ টাকা ৫৩ পয়সা বৃদ্ধি করেছে। রবিবার (৪ অক্টোবর) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিইআরসি অটোগ্যাস ও এলপিজি সিলিন্ডারের নতুন মূল্যতালিকা ঘোষণা করে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অটোগ্যাসের জন্য গ্রাহককে ৮৪ টাকা ৬২ পয়সা গুনতে হবে। এর আগে অটোগ্যাসের দাম ছিল প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অটোগ্যাসের এই নতুন দাম রবিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্ধারিত দাম বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।