দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শনের উদ্দেশ্যে পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান ও আবেই গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৮ আগস্ট) তিনি ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সফরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মোয়েরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কন্টিনজেন্ট সরেজমিনে পরিদর্শন করবেন। এছাড়া তিনি উভয় স্থানে অবস্থানকালে সেখানকার রাষ্ট্রীয় এবং জাতিসংঘ মিশনসংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন দ্বিপক্ষীয় ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।