৯৩ শিক্ষানবিশ এএসপিকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি

বাংলাদেশ পুলিশের ৯৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে যে, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পরই নতুন কর্মস্থলে যোগদান করবেন।

বদলি হওয়া এই ৯৩ জন কর্মকর্তাকে সিআইডি, ডিএমপি, র‍্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেএমপি, এসএমপি, বিএমপি এবং শিল্পাঞ্চল পুলিশে পদায়ন করা হয়েছে।