আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি 'পার্টনারশিপ ফিন্যান্স অফিসার' পদে একজন যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। এই পদের জন্য আবেদন প্রক্রিয়া ৬ আগস্ট ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে এবং আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ আগস্ট ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ফুলটাইম ভিত্তিতে ঢাকার অফিসে কাজ করতে হবে। পদটিতে আবেদনের জন্য প্রার্থীকে ফাইন্যান্স, ব্যবসায় শিক্ষা, অ্যাকাউন্টিং বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সেই সাথে এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা এবং কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। আগ্রহীরা সেভ দ্য চিলড্রেনের অফিশিয়াল ওয়েবসাইট (https://www.savethechildren.net) ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
এক নজরে সেভ দ্য চিলড্রেন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন চাকরির ধরন: বেসরকারি চাকরি প্রকাশের তারিখ: ০৬ আগস্ট ২০২৬ পদ সংখ্যা: ১টি লোকবল নিয়োগ: ১ জন চাকরির খবর: ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম: অনলাইন আবেদন শুরুর তারিখ: ৬ আগস্ট ২০২৬ আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট ২০২৬ অফিশিয়াল ওয়েবসাইট: https://ww

