ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ক্যানসার হাসপাতালে যুক্তরাষ্ট্রের ভারী বিমান হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর হাসপাতালটি খালি করতে বাধ্য হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তেহরান এই ঘটনাকে একটি ‘বর্বরোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছে। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই হামলার ফলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ওপর ইসরাইলের নৃশংস হামলার কথা স্মরণ করিয়ে দেয় যুক্তরাষ্ট্রের এই হামলা। বাঘাই আরও উল্লেখ করেন যে, এই বর্বরোচিত হামলায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা চরম আতঙ্ক ও ভোগান্তির শিকার হয়েছে।
তিনি জানান, হাসপাতালের কেমোথেরাপি ইউনিটে ভর্তি থাকা ২১১ জন রোগীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। তবে ইরানের উত্থাপিত এই গুরুতর অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র।

