দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি সামরিক হামলা শুরু

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে দাবি করা হয়েছে, হিজবুল্লাহ কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় এই নির্ভুল হামলা চালানো হচ্ছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই হামলার ঘটনাটি এমন সময়ে ঘটল যখন যুদ্ধের অবসানের লক্ষ্যে রোমে বৈরুত ও তেলআবিবের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক চলছে।

হামলা শুরুর আগে ইসরাইলের পক্ষ থেকে লেবাননের মানসৌরি গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে ইসরাইলি সামরিক বাহিনী এই পদক্ষেপ গ্রহণ করেছে বলে তাদের সাম্প্রতিক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।