মিয়ামিতে অ্যামাজনের কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অ্যামাজনের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে থেকে ছিটকে পাশের সড়কে পড়ে যায়। দুর্ঘটনার সময় উড়োজাহাজটি ওই সড়কে চলাচলরত কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। মিয়ামির ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা এক সংবাদ সম্মেলনে এই নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

মেয়র জানান, দুর্ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন, যাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পড়া বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো উড়োজাহাজটি ই-কমার্স জায়ান্ট অ্যামাজন পরিচালিত ‘প্রাইম এয়ার’-এর।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, গতকাল রোববার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে উড়াল দিয়েছিল উড়োজাহাজটি। অবতরণের সময় এটি রানওয়ে থেকে বিচ্যুত হয়ে সড়কে থাকা একাধিক গাড়ির ওপর আছড়ে পড়ে এবং একপর্যায়ে তাতে আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে আগুনের শিখা ও ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়েছিল।

এই দুর্ঘটনার পর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উড়োজাহাজটি কেন রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল এবং ঠিক কতটি গাড়িতে সেটি আঘাত করেছে, তা এখনো স্পষ্ট নয়। অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

তবে হতাহতদের নাম–পরিচয় জানাননি তিনি।স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার শিকার বোয়িং ৭৬৭–৩০০ মডেলের কার্গো উড়োজাহাজটি বিশ্বখ্যাত ই–কমার্স জায়ান্ট অ্যামাজন পরিচালিত প্রাইম এয়ারের।.যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, গতকাল রোববার মিয়ামির স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।