সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজের প্রয়াণ

সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি ওই হাসপাতালে চিকিৎসাসেবা নিচ্ছিলেন।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ২০১৯ সালে স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। অসুস্থতার কারণে দীর্ঘ সময় তিনি শয্যাশায়ী ছিলেন। গত ২৭ মে তাকে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য আদালতে নিয়ে গিয়েছিলেন তার স্বজনেরা।