‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে ৫ আগস্টকে ৩৬ জুলাই হিসেবে উল্লেখ করে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…’

অভিনেত্রীর এই পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার ভক্ত ও অনুসারীদের পাশাপাশি অনেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং শেয়ার করেছেন। তিশা দেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় মুখ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিয়মিত নিজের মতামত প্রকাশ করে থাকেন।

উল্লেখ্য যে, আওয়ামী লীগ সরকারের আমলে নির্মিত ‘মুজিব’ চলচ্চিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করে তিশা ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তার ওই চরিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় নানা আলোচনা-সমালোচনা হয়েছে।