রাবির অ্যালামনাই সম্মিলনের থিম সং গাইলেন কাজল আরিফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর আয়োজনকে ঘিরে তৈরি হয়েছে বিশেষ থিম সং। ‘প্রিয় মতিহার’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজল আরিফ। তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন নাজনীন নাজু। গানটি রচনার পাশাপাশি এর সুরও করেছেন কাজল আরিফ নিজেই। আর গানটির চমৎকার কথাগুলো লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিশেষ এই গানটির সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহিন। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে কণ্ঠশিল্পী ও সুরকার কাজল আরিফ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর জন্য চমৎকার একটি থিম সং গাইলাম। ‘প্রিয় মতিহার’ নামের এই গানটি দারুণ কথা ও সুরে তৈরি হয়েছে। এমন একটি আয়োজনের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে।

সংগীত পরিচালক ওয়াহেদ শাহিন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, গানটির কথা ও সুরের মধ্যে চমৎকার একটি সমন্বয় রয়েছে। সেই মেলবন্ধন বজায় রেখেই আমি সংগীত পরিচালনা করার চেষ্টা করেছি। নিজের জায়গা থেকে সর্বোচ্চ সেরা কাজটি উপহার দেওয়ার চেষ্টা ছিল। আমার বিশ্বাস, গানটি সবার মন ছুঁয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা তথা ৩য় অ্যালামনাই সম্মিলন আগামী ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলাকে আরও প্রাণবন্ত করে তুলবে নতুন এই থিম সংটি।

আশা করি সবার ভালো লাগবে।' আগামী ৩০-৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে অ্যালামনাই সম্মিলন।