গোলাপি পোশাকে মিমের নতুন ছবি দেখে মুগ্ধ ভক্তরা

জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল বিদ্যা সিনহা মিম অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। প্রায়শই তিনি তার ব্যক্তিগত ও কাজের নানা মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করেন, যা ভক্ত-অনুরাগীদের নজর কাড়ে। গেল শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গোলাপি রঙের পোশাকে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন ‘মালিক’ সিনেমার এই অভিনেত্রী।

নিজের পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে মিম লিখেছেন, ‘গোলাপি রঙে রাঙা আমি, ভালোবাসায় ভরা মন।’ তবে এই ছবিগুলো কোনো সিনেমার দৃশ্য নাকি ওয়েব সিরিজের, তা নিয়ে নায়িকা কোনো তথ্য দেননি।

ছবিগুলো প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তরা প্রশংসার জোয়ার বইয়ে দিয়েছেন। প্রিয় তারকাকে নিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করছেন। সজীব নামের এক ভক্ত লিখেছেন, ‘আমাদেরও একজন মিম আছেন, যিনি বলিউড-হলিউড, তামিল নায়িকাদের হার মানায়।’ রিশা মনি নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘সেরার যদি সেরা সুন্দরী নায়িকা যদি বর্তমানে বাংলাদেশে থাকে সেটা হচ্ছে মীম।’

আরেকজন ব্যবহারকারী মিমের সৌন্দর্যের প্রশংসা করে লিখেছেন, ‘বিদ্যা সিনহা সাহা মিম সৌন্দর্য, আভিজাত্য, প্রতিভা এবং এক মুগ্ধকর ব্যক্তিত্বের অপূর্ব সমন্বয়ে আপনি সত্যিই এমন এক তারকা, যিনি বিশ্বের প্রতিটি কোণ আলোকিত করে তোলেন।’ প্রসঙ্গত, মিম সম্প্রতি নব্বই দশকের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার প্রযোজিত একটি সিনেমায় অভিনয় করেছেন।