ব্যক্তিগত ভিডিও ও কেলেঙ্কারিতে ক্যারিয়ার হারানো ৭ তারকা

একসময় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কেবল মুখে মুখে গুঞ্জন ছড়াত। কিন্তু বর্তমান সময়ে একটি ভিডিও ক্লিপ বা কয়েক মিনিটের ফুটেজ মুহূর্তের মধ্যে কোটি মানুষের হাতে পৌঁছে যায়। তবে সব ভিডিওর প্রেক্ষাপট এক নয়। কারো ক্ষেত্রে এটি ছিল সত্যিকারের ব্যক্তিগত মুহূর্ত, কারো ক্ষেত্রে মর্ফড বা ভুয়া ভিডিও, আবার কারো কারো ক্ষেত্রে চলচ্চিত্রের দৃশ্যকেই ব্যক্তিগত ভিডিও হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। তবে প্রায় সব ক্ষেত্রেই একটি মিল রয়েছে—সবচেয়ে বড় মূল্যটি দিতে হয়েছে সংশ্লিষ্ট তারকাকেই।

২০০৫ সালে অভিনেত্রী রিয়া সেন ও অভিনেতা অশমিত প্যাটেলের একটি কথিত ব্যক্তিগত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। যদিও ভিডিওটির সত্যতা নিয়ে বিতর্ক ছিল, তবুও এটি রিয়া সেনের ক্যারিয়ারে দীর্ঘ ছায়া ফেলে। রিয়া পরবর্তী সময়ে একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ওই ঘটনার পর মানুষ তাঁর অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আগ্রহী হয়ে ওঠে। বড় বাজেটের ছবিতে তাঁর উপস্থিতি কমে যায় এবং একপর্যায়ে তিনি প্রায় আড়ালেই চলে যান।

নব্বইয়ের দশকে পামেলা অ্যান্ডারসন ও তাঁর তৎকালীন স্বামী টমি লির ব্যক্তিগত ভিডিও চুরি হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছিল, যা ইন্টারনেট যুগের প্রথম বড় সেলিব্রিটি ভিডিও কেলেঙ্কারি হিসেবে পরিচিত। এই ঘটনার পর বছরের পর বছর পামেলাকে সেই ভিডিওর পরিচয় বহন করতে হয়েছে। তিনি নিজের আত্মজীবনী ও প্রামাণ্যচিত্রে উল্লেখ করেছেন যে, ভিডিওটি তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছিল। তাঁর ক্যারিয়ার পুরোপুরি শেষ না হলেও এই ঘটনা দীর্ঘদিন তাঁকে সংজ্ঞায়িত করেছে।

২০১৩ সালে টেলিভিশন তারকা মোনা সিংয়ের নামে একটি নগ্ন ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি নিশ্চিত করেন যে ভিডিওটি ছিল মর্ফড বা ভুয়া। পুলিশের কাছে অভিযোগ জানানো সত্ত্বেও কয়েক দিন ধরে তাঁকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়াবহ ট্রলের শিকার হতে হয়েছিল।

২০০৯ সালে ‘গ্যাংস্টার’ ও ‘লাইফ ইন আ…মেট্রো’ খ্যাত অভিনেতা শাইনি আহুজার বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরই কার্যত তাঁর ক্যারিয়ার শেষ হয়ে যায়। ২০১১ সালে দোষী সাব্যস্ত হয়ে তিনি ৭ বছরের সাজা পান। জামিনে মুক্ত হওয়ার পর বলিউডে ফেরার চেষ্টা করলেও আগের অবস্থানে তিনি আর ফিরতে পারেননি, কয়েকটি ছবিতে ছোট চরিত্রে কাজ করলেও ক্যারিয়ার কার্যত থমকে যায়।

ভোজপুরি সিনেমার জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা পণ্ডিতের ক্যারিয়ারও একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের জেরে কার্যত শেষ হয়ে গেছে। ঘটনার পর থেকে তাঁকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না এবং তিনি গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াও বন্ধ করে দিয়েছেন। জানা গেছে, কয়েক বছর আগে তিনি বিয়ে করেছেন, তবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

পপ গায়িকা মেলানি মার্টিনেজের বিরুদ্ধে তাঁর সাবেক বন্ধু যৌন নিপীড়নের অভিযোগ তোলেন। মার্টিনেজ অভিযোগ অস্বীকার করলেও অনলাইনে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে তিনি সাময়িকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। ২০২৩ সালে নতুন অ্যালবাম প্রকাশ করলেও তাতে সেভাবে সাড়া মেলেনি।

মার্কিন নির্মাতা ব্রায়ান সিঙ্গার ‘এক্স-মেন’ ও ‘বোহিমিয়ান র‍্যাপসোডি’র মতো সিনেমার জন্য পরিচিত। তাঁর বিরুদ্ধে একাধিক নাবালক যৌন নির্যাতনের অভিযোগ করেছিলেন। যদিও আইনি রায়ে দোষ প্রমাণিত হয়নি, তবুও প্রযোজকেরা তাঁকে বাদ দেন। ২০১৯ সালে ‘ডার্ক ফোনিক্স’ নির্মাণের পর তিনি আর কোনো চলচ্চিত্র পরিচালনা করতে পারেননি।

একসময় তিনি প্রায় আড়ালেই চলে যান।.পামেলা অ্যান্ডারসন১৯৯০-এর দশকে পামেলা অ্যান্ডারসন ও তাঁর তৎকালীন স্বামী টমি লির ব্যক্তিগত ভিডিও চুরি হয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।