এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দিচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক, আবেদনের নিয়ম

মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনায় সহায়তা প্রদানের লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংক আবারও শিক্ষাবৃত্তি কার্যক্রম শুরু করেছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। পাশাপাশি পাঠ্য উপকরণের জন্য বছরে ২ হাজার ৫০০ টাকা এবং পোশাক-পরিচ্ছদের জন্য বছরে ১ হাজার টাকা অনুদান দেওয়া হবে।

বৃত্তির আবেদনের জন্য নির্দিষ্ট জিপিএ শর্তাবলি নির্ধারণ করা হয়েছে। সিটি করপোরেশন ও জেলা শহরের স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের চতুর্থ বিষয় বাদে জিপিএ-৫ থাকতে হবে। তবে গ্রামীণ ও অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৮৩ নির্ধারণ করা হয়েছে। ব্যাংকটির নীতিমালা অনুযায়ী, গ্রামীণ ও অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট বৃত্তির ৯০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এবং মোট বৃত্তির ৫০ শতাংশ ছাত্রীদের দেওয়া হবে। অন্য কোনো উৎস থেকে সরকারি বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইট app.dutchbanglabank.com/DBBLScholarship-এ প্রবেশ করতে হবে। আবেদনের সময় আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পিতা-মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের শেষ সময় ৪ সেপ্টেম্বর ২০২৬। প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ওয়েবসাইটে প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ‘প্রাইমারি সিলেকশন লেটার’ এবং প্রয়োজনীয় কাগজপত্রের প্রিন্ট কপিসহ ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হয়ে সত্যতা যাচাই করতে হবে। এই যাচাই কার্যক্রম ২৩ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। চূড়ান্ত ফলাফল পরবর্তীতে ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

আবেদনের সঙ্গে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এবং এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে।.জাতিসংঘের ইয়ুথ টাউন হল এবার জার্মানিতে, বাংলাদেশের তরুণদের অংশ নিতে যা করতে হবে .আবেদনের শেষ সময় ৪ সেপ্টেম্বর ২০২৬।প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের তালিকা ২২ সেপ্টেম্বর ২০২৬ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের ডাচ্-বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে ‘Primary Selection Letter’ এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ব্যাংকের যেকোনো শাখা বা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হতে হবে।